আপডেট: মে ২৯, ২০১৯

আপডেট:

রাজু আহমেদ, মির্জাপুর// আজ বুধবার (২৯ মে) মির্জাপুর টাঙ্গাইলে সকালে উপজেলা সদরের বংশাই রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সূত্রে জানা যায় তার বাড়ি কুড়িগ্রামের অলিপুর উপজেলায়।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের ঐ স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস নামের ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে পাশেই অবস্থিত একটি খাবারের হোটেলে কাজ করতো।
এ ব্যাপারে মির্জাপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার নাজমুল হুদা বকুল জানান, লাশের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর তা না হলে রেলওয়ে কর্তৃপক্ষ লাশ উদ্ধার করে নিয়ে যাবে।