২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

শাবিপ্রবির সমাবর্তন মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে সনদ পেলেন মোহাম্মদ সামিউন

আপডেট: জানুয়ারি ৮, ২০২০

  • Facebook Share
শাবিপ্রবির সমাবর্তন মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে সনদ পেলেন মোহাম্মদ সামিউন

প্রবাসী ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে যোগ দিয়েছেন  বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (০৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন মঞ্চে যোগ দেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির হেলিকপ্টার। পৌঁছার পর হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর শাবিপ্রবির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি।
এদিকে, দুপুর আড়াইটায় সমাবর্তনে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন। এরপর সমাবর্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা ০১ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তন উদ্বোধন করেন।
এবারের সমাবর্তনে ছয় হাজার ৭৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এদের মধ্যে স্নাতকে চার হাজার ৬১৭ জন, স্নাতকোত্তরে এক হাজার ১২৭, পিএইচডি দুই জন, এমবিবিএস ৮৭৮, এমএস ও এমডি ডিগ্রিধারী ছয়জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী রয়েছেন।
২০০১-২০০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে আট শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেন সমাবর্তনে। অন্যদিকে, অনুষদে প্রথম হওয়া ৮৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
উক্ত সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাত থেকে স্নাতকোত্তরে মোহাম্মদ সামিউনকে সনদ প্রদান করা হয়। মোহাম্মদ সামিউন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এর কেমিক্যাল  ইঞ্জিনিয়ারিং এন্ড পালিমার সায়েন্স বিভাগ থেকে পাশ করেছেন। তার বাবা আবদুর রব খাদেম হলেন সুইজারল্যান্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি।