আপডেট: জানুয়ারি ৮, ২০২০

আপডেট:

মো. আনোয়ার হোসাইন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আগামী ১১ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম।
উক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে ডা. আলমাছ হোসেন জানান, আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে উপজেলার ২৫ হাজার ৮ শত ১৫ জন শিশুকে একটি করে নীল ও রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বছয়সী ২ হাজার ৯ শত ৯৬ জন শিশুকে নীল রঙের এবং ২২ হাজার ৮ শত ১৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো জানান, উপজেলার ১’শ ৬৮ টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১’শ ৭০ টি কেন্দ্রে ৩৪০ জন স্বেচ্ছা সেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে এবং ১ম শ্রেণির ২১ জন কর্মকর্তা ও ২য় শ্রেণির ৭ জন কর্মকর্তা উক্ত ক্যাম্পেইনে তদারকি করবেন।