আপডেট: জানুয়ারি ১১, ২০২০

আপডেট:

ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় ও পরে প্রাইভেটকারের চাকায় পৃষ্ঠ হয়ে মাহামুদুল হাসান(২৫) নামে একজন মোটর সাইকেল চালকের নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি বরিশালের খালিশপুর থানার বাংলারমোড় এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মাহমুদুল হাসান তার বন্ধু সুজনকে নিয়ে গ্রামের বাড়ি থেকে নিজের মোটরসাইকেল করে শুক্রবার দুপুরে সদরপুর থানার চন্দ্রপাড়া পাক
দরবার শরীফে জুমআর নামায আদায় করার জন্য বের হন। পথিমধ্যে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা সেতু পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের চাকায় পৃষ্ঠ হয়ে মোটর সাইকেল আরোহী মাহমুদুল হাসান ঘটনাস্থলেই নিহত হন এবং তার বন্ধ সুজন মারাত্মক আহত হন। পুলিশ সেতু ডিলাক্স বাসটি আটক করেছে।