আপডেট: জানুয়ারি ১১, ২০২০

আপডেট:

মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়েজনে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ কওে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
“সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের” এ সেøাগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম শোভাযাত্রার নেতৃত্ব প্রদান করেন। শোভাযাত্রায় ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, , যুব উন্নয়ন অফিসার মো. মাহাবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান,থানা পরিদর্শক (তদন্ত) মো.গোলাম মোস্তাফা মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সুজায়েত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল -কলেজের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু কিশোরদের অংশগ্রহণে ’বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, উপজেলা প্রশাসন কতৃক সন্ধ্যায় সুনামধন্য শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও রাতে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” সরাসরি সম্প্রচার শেষে চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন চলমান উন্নয়ন কার্যক্রমে তৃণমূল জনগোষ্ঠীর অধিকতর সম্পৃক্ততার লক্ষ্যে এবং সারাদেশে তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বতঃস্ফুর্তভাবে উদযাপনে যথাযথ আবহ সৃষ্টির জন্য নারী ও যুবসমাজকে সম্পৃক্ত করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা কর্মসূচী পালন করা হচ্ছে।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।