আপডেট: জানুয়ারি ১২, ২০২০

আপডেট:

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাটঃ
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় দয়াল চন্দ্র (৩২)নামে এক পথচারী নিহত হয়েছে। পথচারী পায়ে হেটে মেডিকেল মোড়ের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।
রোববার,১২ জানুয়ারী সকালে সদর উপজেলার সাপটানা মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল চন্দ্র রায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সাপটানা থেকে পাঁয়ে হেটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিল দয়াল। পথে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।