২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

১৪ই ডিসেম্বর বান্দরবান মুক্ত দিবস

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৮

  • Facebook Share
১৪ই ডিসেম্বর বান্দরবান মুক্ত দিবস

অমিত কুমার বড়ুয়া (বান্দরবান জেলা প্রতিনিধি):আজ ১৪ ডিসেম্বর (শুক্রবার) বান্দরবান মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় বান্দরবান। এই দিনে বান্দরবান শহরের বর্তমান পানি উন্নয়ন বোর্ডের অফিস প্রাঙ্গণেই তৎকালীন মুক্তি বাহিনীর ক্যাম্প ছিল। ওইখানেই বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করেন।

এলাকার মুক্তিযোদ্ধারা জানান, ১৪ ডিসেম্বর শহরের বেশ কয়েকটি স্থানে বিজয়ের পতাকা উত্তোলন করা হয়। দুর্গম এলাকা ও যোগযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় দেশের অন্যান্য স্থানের মত বান্দরবানে বড় ধরনের কোনও যুদ্ধ হয়নি। তবে বেশ কিছু পাকিস্থানি সেসময় বান্দরবানে আসে। সাতকানিয়া থেকে মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের নেতৃত্বে একটি দল সেসময় বান্দরবানের পানি উন্নয়ন বোর্ডের মুক্তিবাহিনীর ক্যাম্পে আসেন। অন্য একটি দল সাতকানিয়ার কমান্ডার শামসুর রহমানের নেতৃত্বে এসে পাহাড়ের ওপর সড়ক জনপথের রেস্ট হাউসটিতে অবস্থান নেয়। চট্রগ্রামের কালুরঘাটে হামলার শিকার হয়ে ইপিআরের দুই সদস্য বান্দরবানে আশ্রয় নেয়। পরে এরা থানচি থেকে আসা এক পাকিস্তানি সেনাকে গুলি করে হত্যা করে। বিভিন্ন স্থান থেকে পাকিস্তানি বাহিনীর সদস্য ও পাকিস্তানিদের বিতাড়িত করে মুক্তিবাহিনীর সদস্যরা। এর মধ্য দিয়ে মুক্ত হয় বান্দরবান।