২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতারণ

আপডেট: জানুয়ারি ১৭, ২০২০

  • Facebook Share
এতিম ছাত্রদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতারণ

মো:আব্দুর রাজ্জাক (রাজু), চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর ইউনিয়ানে সরিষাডাঙ্গায় রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে  মাদ্রাসার ছাত্রদের মাঝে  কম্বল প্রদান করা হয়।
মাদ্রাসায় নিজ হাতে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, সদর থানার ওসি আবু জিহাদ, মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মাদ্রাসার সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময়  মাদ্রাসার ৭১ জন এতিম ছাত্রের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।