২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০২০

  • Facebook Share
ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার ৯নং ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৯ জানুয়ারি) ইটাখোলা ইউনিয়নের উত্তর কানিয়ালখাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মহিবুল হাচান চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ও শাফিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ওয়াদুদ রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলু প্রামানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাহানুর প্রামানিক, জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আনারুল চৌধুরী সহ  ইউনিয়ন আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরও পড়ুন