আপডেট: জানুয়ারি ২০, ২০২০

আপডেট:

জামালপুর প্রতিনিধিঃ জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করণের দাবিতে জামালপুরে কর্মবিরতি করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। এদিকে কর্মসূচি চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা শত শত মানুষ চরম দূর্ভোগে পরে।
সোমবার (২০ জানুয়ারী ) বাকাসস জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী কর্মবিরতি কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশসানের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বাকাসস’র জামালপুর জেলা শাখার সভাপতি শামস উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদদীন আকন্দ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল আজাদ প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, মানীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশ থাকা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটি একটি কোয়েরী দিয়ে বিভাগী, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ দিন থেকে সময় ক্ষেপন করে আসছে। তাই উক্ত দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।