২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

মহিপুরে অবৈধভাবে সরকারী সম্পত্তি দখল করে বহুতল ভবন তৈরী

আপডেট: জানুয়ারি ২০, ২০২০

  • Facebook Share
মহিপুরে অবৈধভাবে সরকারী সম্পত্তি দখল করে বহুতল ভবন তৈরী

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ার মহিপুর বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন ভ‚মি অফিসের মাত্র কয়েক’শ গজ দুরেই সরকারী খাস জমি দখল করে চলছে বহুতল ভবন নির্মানের কাজ। অবৈধভাবে এ ভবন নির্মানে ইতোমধ্যে মাটির নিচ থেকে প্রায় সবকটি পিলারে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী হানিফ মিয়া স্থানীয় অফিস ম্যানেজ’র মাধ্যমে তিন তলা বিশিষ্ট্য মার্কেট করার লক্ষ্যেই বীরদর্পে চালিয়ে যাচ্ছেন ভবন নির্মানের কাজ। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, স্থানীয় মৃতঃ আবদুল করিম আকনের নামে ০২ শতাশং জমি বন্দবস্ত থাকায় তা হানিফের কাছে বিক্রি করে দেয় তাহার ওয়ারিশগন। কিন্তু বন্দোবস্তকৃত জমিসহ সরকারী জমি দখল করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে।

স্থানীয়রা আরো জানান, প্রভাবশালী ব্যবসায়ীসহ আরো অনেকই এর আগে একশনা বন্দোবস্তকৃত জমিতে বহুতল ভবন নির্মান করেছেন। বর্তমানে প্রবাসী হানিফ মিয়া মার্কেট নির্মান করছেন। তবে এসব অবৈধ স্থাপনা নির্মানে সংশ্লিস্ট কতৃপক্ষের উদাসিনতাকে দায়ী করেছেন অনেকেই। প্রবাসী হানিফ জানান, ওইখানে আমার স্থায়ী বন্দোবস্তকৃত জমিতে তিনতলা মার্কেট নির্মান করছি, সমস্যা তো দেখছি না।

মহিপুর ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা আজিজুর রহমান অফিস ম্যানেজের বিষয়ে অভিযোগ অস্বিকার করে বলেন, হানিফ মিয়ার নামে ০২ শতাশং জমির কাগজ রয়েছে। তবে সরকারী জমি দখল করেছে তা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মহাদয়ের বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ কুমার দাস জানান, আমার কাছে মহিপুর তহসিল থেকে একটা চিঠি এসেছে। যাছাই বাছায়ের আগ পর্যন্ত কাজ বন্ধ রাখা হবে।


আরও পড়ুন