আপডেট: জানুয়ারি ২১, ২০২০

আপডেট:

সামিউল্লাহ,কোতোয়ালী (ঢাকা)
প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৯ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সেইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড পরিচালনার জন্য স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ইব্রাহিম খালেদকে নিয়োগ দিয়েছেন আদালত।
দুজন বিনোয়োগকারীর টাকা ফেরত চেয়ে করা মামলার শুনানি শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।
প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান এম এ হাশেমসহ কোম্পানির পরিচালকদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।