২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কলাপাড়ায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আচরন ও বিধিমালা লঙ্ঘনের ব্যাপক অভিযোগ

আপডেট: জানুয়ারি ২৩, ২০২০

  • Facebook Share
কলাপাড়ায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আচরন ও বিধিমালা লঙ্ঘনের ব্যাপক অভিযোগ

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ষ্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আচরন ও বিধিমালা লঙ্ঘনে অভিযোগের পাহার। ২৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনী ম্যানুয়াল লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রার্থীসহ খোদ শিক্ষকদের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারনায় কোন রকম মুদ্রিত পোষ্টার, ফেস্টুন, লিফলেট ব্যবহার করার নিয়ম না থাকলেও দুই প্রার্থীর পক্ষে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রভাবশালী দুই অভিভাবক শিক্ষক মুদ্রিত পোষ্টার ও লিফলেট নিয়ে নিজেরা প্রচারনায় অংশ নেয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

সূত্রমতে জানা যায়, বর্তমান সরকার সারা দেশের বিদ্যালয় ও মাদ্রাসায় ভর্তি বৃদ্ধি, শিক্ষার মান বৃদ্ধি, শিশুকাল থেকে গনতন্ত্রের চর্চা, গনতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করা, প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কার্যক্রমে সহায়তা করা, ক্রীড়া, সংস্কৃতি ও সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচনের উদ্দোগ নেয়। এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত কমপক্ষে ১জন করে শিক্ষার্থীদের গোপন ব্যালটের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। ৫ শ্রেনী থেকে ৫ জন নির্বাচনের পর সর্বোচ্চ ভোট প্রাপ্ত যে কোন ৩ শ্রেনী থেকে ৩ জন নির্বাচিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কমপক্ষে ১০দিন পূর্বে ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করবে। ১০ম শ্রেনীর ১জন ছাত্র-ছাত্রী প্রধান ও ৮ম এবং ৯ম শ্রেনীর একজন করে ২ জন ছাত্র/ছাত্রী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবে। ভোট কক্ষে ভোটারদের মধ্য থেকে ১জন প্রিজাইডিং ও ২জন পোলিং অফিসার নিয়োগ হবে। প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রতি ভোট কক্ষে প্রতি শ্রেনী থেকে ২জন করে ছাত্র/ছাত্রী পোলিং এজেন্ট নিয়োগ করবে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীতে অধ্যয়নরত ও ভোটার তালিকাভুক্ত ছাত্র/ছাত্রী নির্বাচনে প্রার্থী হিসেবে যোগ্য হবে। নির্বাচনে কোন প্রতীক ব্যবহার করা যাবেনা এধরনের নানা বিধি নিষেধ সম্বলিত ম্যানুয়াল রয়েছে এ স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে। তদুপরি খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত দুই শিক্ষক তাদের প্রার্থী ছেলে-মেয়ের জন্য মুদ্রিত পোষ্টার ও লিফলেট নিয়ে নিজেরা ভোট লাভের প্রচারনায় অংশ নিচ্ছে, এতে পরোক্ষ সহায়তা রয়েছে প্রতিষ্ঠান প্রধানের। এমনকি তাদের প্রাইভেট ও কোচিংয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের দিয়ে প্রচারনা শুরু করায় ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এদিকে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৭জন, ৭ম ২জন, ৮ম ২জন, ৯ম ৩জন ও ১০ থেকে ৩ জন সহ মোট ১৭ জন প্রার্থী পতিদ্ব›িদ্বতা করছে। এছাড়া নির্বাচনী ম্যানুয়াল লঙ্ঘন করা প্রার্থীরা তাদের শিক্ষক ও অভিভাবকরা পোষ্টার, মুদ্রনসহ নির্বাচনী প্রচারনার অংশ নেয়া ও খরচ সরবরাহ করছে।

খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম এর সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ম্যানুয়াল লঙ্ঘনের কোন সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: মুনিবুর রহমান বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের জন্য সরবরাহকৃত ম্যানুয়াল লঙ্ঘনের কোনই সুযোগ নেই। কোনো ধরনের দূর্নীতি, স্বজসপ্রীতি, নির্বাচনী ম্যানুয়াল ও আচনরবিধি লঙ্ঘন হলে প্রতিষ্ঠানের নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।