আপডেট: জানুয়ারি ২৬, ২০২০

আপডেট:

২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার একনেক সভায় “উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি অনুমোদন হওয়ায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন স্মারকলিপি প্রদান করা হয়।
২৬ জানুয়ারি সকাল ১১টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহনে ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন এর নেতৃত্বে ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে একটি স্মারক প্রদান র্যালি বের হয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন স্মারকলিপি রংপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির মহোদয়ের নিকট প্রদান করে। রপই ইন্সটিটিউটের অধ্যক্ষ, একডেমিক ইনচার্জ ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি রংপুর শাখার সাধারন সম্পাদক সহ কারিগরি অঙ্গনের সকলের মতে এই মেগা প্রকল্প অনুমোদন করে দেশকে কারিগরি শিক্ষায় সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এই মেগা প্রকল্প অনুমোদনে অগ্রনী ভূমিকা পালনে স্মারকলিপিতে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-এম.পি, মাননীয় পরিকল্পনামন্ত্রী এম. এ …