২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

মাসব্যাপী বিদ্যুতের লাগামছাড়া লোডশেডিং’র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট: জানুয়ারি ২৩, ২০২০

  • Facebook Share
মাসব্যাপী বিদ্যুতের লাগামছাড়া লোডশেডিং’র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পল্লীবিদ্যুতের দীর্ঘ ১ মাসের টানা লোডশেডিং-এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরশহরের মনোহরী পট্টিতে মানিকমালা খেলাঘরআসর, উদিচী শিল্পীগোষ্ঠী ও কলাপাড়া নাগরিক অধিকার-এর উদ্দ্যেগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন পৌসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও মানিকমেলা খেলাঘর আসরের সভাপতি মোসা: মনোয়ারা বেগম, কলাপাড়া নাগরিক অধিকার’র সভাপতি কমরেড নাসীর তালুকদার, নাগরিক অধিকারের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, মতিউর রহমান, অমল কর্মকার, হেয়ায়েত উদ্দিন লিটন, মতিন, গৌতম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ বিপর্যয় চলামান থাকা সত্যে’ও লাগাতার একমাসের লোডশেডিং ঘোষনা দেয়া হয়। তবে সারাদিন বিদ্যুৎ লোডশেডিংর পরেও রাতে বেশ কয়েকবার বিদ্যুৎ আশা যাওয়ায় মানুষের ভোগান্তি চরম আকারে পৌছেচে। এ পরি¯ি’িতর উন্নতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানান বক্তারা।