আপডেট: ডিসেম্বর ১১, ২০১৮

আপডেট:

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার একটি বসতবাড়িতে দুধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।ফখরুল ইসলাম লস্করের ভাগ্নে ছাত্রলীগ নেতা হেফায়েতুর রহমান জানান, রাত দুইটার দিকে বসতঘরের পেছনের রান্নাঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৭-৮ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল। প্রথমে ডাকাতরা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত একজন মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাতির কাজে বাঁধা দিতে গেলে ডাকাতের লাঠিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বাড়ির কর্তা নুরুল হোসেন লস্কর। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ দুই লক্ষ টাকা ও প্রার্য ১০ ভরি স্বর্নালংকার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায় ডাকাতরা।এ প্রতিবেদন লিখা পর্যন্ত ডাকাতির ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।