১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২০

  • Facebook Share
নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
‘সবাই মিলে  হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম (সার্বিক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল রুহুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন, ওসি এলএসডি নীলফামারী শাহ্ মোহাম্মদ শাহিদুর রহমান প্রমূখ।