৭, জুন, ২০১৯, শুক্রবার | | ৩ শাওয়াল ১৪৪০

আবারো বিধ্বস্ত ঢাকা ডাইনামাইটস

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
আবারো বিধ্বস্ত ঢাকা ডাইনামাইটস

রিয়াদ খান (ক্রীড়া প্রতিবেদক),  বিপিএল ২০১৯ এর ২৬ তম ম্যাচে,মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শোচনীয় ব্যাটিং এর কারনে আবারো হার মানতে হলো সাকিব-রাসেলদের। এর পূর্বে টানা চার ম্যাচ জয়ের পর উড়তে থাকা ঢাকাকে মাটিতে নামিয়ে আনে রাজশাহী কিংস। তারপর থেকেই রীতিমত ধরাশয়ী ঢাকা ডাইনামাইটস। আজকের ম্যাচেও একমাত্র রাসেল ব্যাতিত কারো ব্যাটেই খুব একটা রান আসেনি।

প্রথমে ব্যাটিং করে শামসুর রহমান শুভ এর ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভার থেকে ১৫৩ রান করতে সক্ষম হয় কুমিল্লা। ঢাকার বোলিং নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সাকিব। আজকের ম্যাচে ৩ উইকেট শিকারের মাধ্যমে আপাতত এবারের বিপিএলে সর্বচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

১৫৪ রানের লক্ষে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে ডাইনামাইটস। মাঝপথে এসে দলের হাল ধরেন আন্ড্রে রাসেল। তার চমৎকার ব্যাটিং এর উপর ভর করে জয়ের দিকে অগ্রসর হয় ঢাকা। তবে রাসেলের বিদায়ের পর জয়ের প্রহর গুনতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং শেষপর্যন্ত ৭ রানের জয় পায়  তারকার ফুলঝুরি ছড়ানো কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ১৫৩ (২০ ওভার)
শামসুর ৪৮ (৩৫),তামিম ৩৪(২৯)
সাকিব ৪/২৪

ঢাকা ১৪৬ (২০ ওভার)
রাসেল ৪৬(২৪),সুনিল ২০(১৮)
পেরেরা ৩/১৪