আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০

আপডেট:

স্টাফ রিপোর্টার নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা সদর উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের রেলকলোনির অন্তঃসত্ত্বা শাহীনূর আক্তার গত ১৮.০৫.২০১৯ইং তারিখ ছুরির আঘাতে খুন হয়।অন্তঃসত্ত্বা শাহীনূর হত্যার ৮ মাস পেড়িয়ে গত ৩১.০১.২০২০ ইং রোজ শুক্রবার বেলা আনুমানিক ২ঃ০০ ঘটিকার সময় ঢাকার খিলগাঁও নন্দীপাড়ার বস্তি এলাকা থেকে নেত্রকোণা জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে। এতে নেতৃত্ব দেন ৫ জনকে সঙ্গে নিয়ে মামলা আই ও ডিবির এস আই মোঃ শরীফুল হক।এব্যাপারে ডিবির ওসি মোঃ শাহানুর ইসলামের কাছে জানতে চাইলে গ্রেফতারের বিষয়টি “দৈনিক সময়ের কন্ঠ “পত্রিকাকে নিশ্চিত করেন। এদিকে মামলার বাদী শাহীনূরের বড় ভাই মোঃ ওহিদ মিয়া জানান দীর্ঘ ৮ মাস পরে হলেও প্রধান আসামি গ্রেফতার হয়েছে,এতে অনেকটা স্বস্তি পেয়েছি। এখন দ্রুত বিচারের দাবী জানাচ্ছি। অন্যদিকে শাহীনূরের স্বামী মোঃ সালাম মিয়া বলেন, আমার স্ত্রীকে হারিয়ে গত ৮ মাস যাবৎ আমার ছোট্র মেয়েটিকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন কাটিয়েছি।আজ ১ নং আসামি সোহেল এর গ্রেফতারের খবর পেয়ে একটু হলেও শান্ত অনুভব করছি। এখন আমার একটাই দাবী বিচার কাজ বিলম্ব না করে দ্রুত রায় দেয়া হোক। এই গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হওয়ার পর পুরুষ মহিলা সবাই দ্রুত বিচার কাজ শেষ করার দাবী জানায়।