আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২০

আপডেট:

কাজী সাইফুল, দেবীগঞ্জ,পঞ্চগড় থেকে প্রতিনিধি ।
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে , উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্বকর্মমংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্প (২য় পর্ব) এর আওতায় প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান শীর্ষক এক দিনের এক কর্মশালা বৃহ্সপতিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর উপ-পরিচালক আব্দুর ফারুক ও সহকারি প্রকল্প পরিচালক আব্দুর রউফ শাহ, যুব উন্নয়ন অফিসার দেবীগঞ্জ লুৎফর রহমান। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন প্রশিক্ষণ গ্রহন কৃত শতাধিক যুবক ও যুবতি কর্মশালায় অংশ নেন।