আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২০

আপডেট:

এহসান উদ্দিন রানা , ফরিদপুর থেকে
ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা কমিটি ও উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা কৃষকদলের আয়োজনে রোববার বিকালে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মরহুম কেএম ওবায়দুর রহমানের বাড়ীতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম জাজরিজ মাতুব্বরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।