আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২০

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি// টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারণে রবিবার(৮ই জানুয়ারি) এক শিক্ষককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পরীক্ষায় অসদুপায়ের দায়ে তিন শিক্ষার্থীকে বহিস্কার হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন , এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পরীক্ষায় অসদুপায়ের দায়ে এলেঙ্গা বি.এম কলেজ কেন্দ্রে ১জন ও কালিহাতী সদরের কুষ্টিয়া টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি