আপডেট: মে ২৫, ২০১৯

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি খান আরিফুর রহমান। দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসীন মৃধা অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী ও শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নাদিম মাহমুদ। এসময় দুরন্ত ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।