২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হলেন অধ্যক্ষ নেহাল আহমেদ

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২০

  • Facebook Share
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হলেন অধ্যক্ষ নেহাল আহমেদ

ঢাকা কলেজ প্রতিনিধি  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্যপদে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। তিনি দ্বিতীয়বারের মত এ সদস্য নির্বাচিত হলেন।গেল বৃহস্পতিবার সন্ধ্যার সময় কলেজের জনসংযোগ বিভাগ এই তথ্যটি নিশ্চিত করেন।
ঢাবিসহ অধ্যাপক নেহাল আহমেদ বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। 
অধ্যাপক নেহাল আহমেদের ভাষ্যমতে তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা ও সাত কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সব ধরনের ব্যাবস্থা চালাবেন।