৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

ভেজালবিরোধী অভিযান,ভেজালবিরোধী অভিযান,তাড়াইলে পাঁচ ব্যবসায়ীকে ২৫’শ টাকা জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২০

  • Facebook Share
ভেজালবিরোধী অভিযান,ভেজালবিরোধী অভিযান,তাড়াইলে পাঁচ ব্যবসায়ীকে ২৫’শ টাকা জরিমানা

মো. আনোয়ার হোসাইন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিদপ্তরের সহ-কারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর অধিনে তাড়াইলে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ভেজাল খাদ্য বিক্রির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ১৫ ফেব্রæয়ারী (২০২০) শনিবার দুপুর ১২ টায় উপজেলা সদর বাজারের বিভিন্ন গলিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে গুড় ব্যবসায়ী শৈলেন সরকার, আবদুল কাদির, আবদুল কুদ্দুস, মনোহারি ব্যবসায়ী গৌতম সরকার ও শিশু খাদ্য ব্যবসায়ী নরোত্তম সরকার তাদের দোকানে ভেজাল খাদ্য রেখে বিক্রির অপরাধে প্রত্যেক্যে আলাদা আলাদা ভাবে পাঁচশত টাকা করে মোট পঁচিশ শত টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা খাদ্য অধিদপ্তর। তাদের প্রতিজনকে ভোক্তা অধিকার আইনের ৩৭/৪২/৫১ ধারায় অপরাধ সাব্যস্ত করে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন, কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক হৃদয় রঞ্জন বণিক, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার, পুলিশ ফোর্স সহ আরো অনেকেই।

এ সমস্ত ব্যাবসায়ীরা তাদের দোকানে ভেজাল গুড়, ভেজাল সাবান, শিশুদের ভেজাল খাবার রেখে বিক্রির অপরাধে এ জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ ভেজাল খাদ্য খাওয়া থেকে রেহাই পাবে বলে অনেকেরই ধারণা।