১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

নরওয়ে আ.লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২০

  • Facebook Share
নরওয়ে আ.লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রবাসী ডেস্কঃ নরওয়ে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি ৮ ফাগুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।  নরওয়ে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক  জনাব বিদ্যুৎ কাল এর উপস্থাপনায় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ ইফতেখার গনি ।
সভার শুরুতে মাতৃভাষার জন্য আত্যহুতি দেওয়া সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলচনায় অংশগ্রহণ কারী সকলেই, সালাম, বরকত, রফিক, জব্বার  সহ নাম না জানা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন ।
সাধারন সম্পাদক বিদ্যুৎ কাল- প্রধান আলোচক হিসেবে বলেন- ১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারির জন্যই পেয়েছি আমাদের  মাতৃভাষা এবং সোপীত হয়েছিলো আমাদের বাংলাদেশ নামক দেশ এর স্বাধীনতার সোপান।পরিশেষে সকলের জন্য দোয়া কামনা করা হয়।