আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: যারা সংগঠনের বিরুদ্ধে যায় তারা নৌকায় স্থান পাবে না। পরিক্ষীতদের দিয়ে সংগঠন গোছানো হবে। টাঙ্গাইলের কালিহাতীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা শাখার পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার এসব কথা বলেন। শুক্রবার বিকেলে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি বলেন, কালিহাতীকে সুন্দর সাজানো বাগানে পরিণত করেছিলাম। গত উপজেলা নির্বাচনে বর্তমান এমপি আনসার আলীকে বিদ্রোহী প্রার্থী দার করিয়ে উপজেলা আওয়ামী লীগকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তছনছ করে দেওয়া হয়েছে সাজানো বাগান।তিনি আরো বলেন, আমার নেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন এই কালপিটদের সাথে যারা থাকে, যারা কালপিট, যারা সংগঠনের বিরুদ্ধে যায় তারা নৌকা স্থান পাবে না। নেত্রী বুঝে শুনেই আদেশ করেছেন, তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। যারা পরিক্ষীত মানুষ তাদের দিয়ে সংগঠন গোছানো হবে।মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমি কথা দিলাম, আপনাদের সাথে নিয়ে আগামী ২ মাসের মধ্যে কালিহাতীতে এই সমস্ত হাইব্রিড, নোংরা, বিএনপি-জামাত ঘেষা লোকদের কালিহাতী থেকে বিতারিত করা হবে।উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ঘাতক দালাল নির্মুল কমিটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি (আরজু), উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।বক্তারা বলেন, আওয়ামী পরিবারকে শক্তিশালী করার জন্য কালিহাতীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি শাক্তিশালী করতে হবে। আগামী ২ মাসের মধ্যে এ কমিটির মাধ্যমে একাত্তুরের ঘাতক দালাল ও সহযোগিদের নির্মুল করা হবে।বক্তারা আরো বলেন, কালিহাতীর দূর্দিনে একমাত্র কাণ্ডারী মোজহারুল ইসলাম তালুকদার। যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল তালুকদারের নেতৃত্বে ঘাতক দালাল নিমুল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবো।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, সহ প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার ও ডলি খানম, এলেঙ্গা পৌরসভার সদর ওয়ার্ডের কাউন্সিলর বরকত আলী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সিদ্দিকীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠন ও ঘাতক দালাল নির্মুুল কমিটির নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি কালিহাতী উপজেলা শাখার সদস্য সচিব এডভোকেট হুমায়ুন কবীর।