আপডেট: ডিসেম্বর ১২, ২০১৮

আপডেট:

মো. ফারুক হোসেন, জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাব এসো শীতার্দদের প্রয়োজনে মিলি জীবনের আহ্বানে স্লোগানকে ধারণ করে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে। জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ক্যাম্পাসের রিকশাচালক, হলের কর্মচারী, পঙ্গু, এবং ক্যাম্পাসের আশেপাশের এলাকার হতদরিদ্র ও দুস্থ প্রায় ১০০ জন লোকের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন, সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, বিগত কমিটির সভাপতি সানিউল ইসলাম সাইদ, বর্তমান কমিটির সভাপতি ওলিউল্লাহ সাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির সদস্যরা শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নিজেদের ভালোলাগার কথা প্রকাশ করেন এবং সকলকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
ক্যাম্পাসের রিকশাচালক কাশেম মিয়া শীতবস্ত্র পেয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, এই কাপড়গুলো হামার শীত কাটাতে খুব সাহায্য করবে, যারা এই মহৎ কাজ করছে তাদের জন্য দোয়া রইল।