৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক রুবেল, সদস্য সচিব মোমিন

আপডেট: মার্চ ১, ২০২০

  • Facebook Share
সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক রুবেল, সদস্য সচিব মোমিন


জয়পুরহাট প্রতিনিধি ::

জয়পুরহাটে সাংস্কৃতিক ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। এতে মঙ্গলবাড়ী এম এম ডিগ্রী কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন আহ্বায়ক, সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাফিউজ্জামান প্রান্ত যুগ্ম আহ্বায়ক ও জগদুল আদিবাসী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্দুল মোমিন হোসেন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

৭ সদস্যের জেলা কমিটিতে রিফাত হোসেন যুগ্ম আহবায়ক, মিথিলা মিতু, সেমি আখতার, শহীদ হোসেন সদস্যের দায়িত্ব পেয়েছেন। একটি পদে পরে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়।

শনিবার দুপুরে শহরের চিনিকল রোডস্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে কমিটি গঠিত হয়। অতিথি ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়ন, সহ সভাপতি রমজানুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা সাংবাদিকদের কাছে গঠিত কমিটি ঘোষণা করেন। আগামী ১লা এপ্রিলের মধ্যে পুর্নাজ্ঞ কমিটি তৈরির জন্য সাংস্কৃতিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।