আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

আপডেট:

মোঃ রবিন পাটওয়ারী(বাবু): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৭ (ডিসেম্বর) শুক্রবার সকালে মহাজোট তথা আওয়ামীলীগের চুড়ান্ত মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় এর পেক্ষিতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ সফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। তাই তিনি গত ১০ (ডিসেম্বর) নির্বাচনী প্রচার প্রচারনার জন্য সোমবার সকাল ১১ টার সময় নদী পথে চাঁদপুর এসে পৌছালে তাকে শুভেচ্ছা জানাতে ফরিদগঞ্জ থেকে আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল র্যালী নিয়ে চাঁদপুের আাসেন। সাংবাদিক শফিকুর রহমান চাঁদপুর শহর থেকে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে মোটরসাইকেল র্যালী করে নেতাকর্মীগন বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় গাড়িতে থাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।
তিনি ফরিদগঞ্জ বাজার থানার সামনে এসে ফরিদগঞ্জ বাসির উন্নয়নের জন্য ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দিতে বলে, কিছু সময় বক্তব্য রাখেন।