আপডেট: মার্চ ২, ২০২০

আপডেট:

মাহবুবুর রহমান, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড এলাকায় টঙ্গীর খাঁ পাড়া জামে মসজিদের উদ্যোগে উত্তর আউচপাড়া, খাঁ পাড়া বিদ্যানিকেতন মাঠে তাফসিরুল কোরআন মাহফিল গতকাল রবিবার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো: তাহের খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ মোফাসেরে কোরআন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন খাঁ পাড়া বোখারী জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আবু সুফিয়ান, আবু হানিফা মাদ্রাসা ও মসজিদ মোহতামিম ও খতিব হযরত মাওলানা ইকবাল মাসুম, খাঁ পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইহসানুল হক।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: হাতেম খাঁন মাষ্টার, খাঁ পাড়া জামে মসজিদের মোতায়াল্লী আলহাজ¦ মাওলানা ইউসুফ খান, বাড়িওয়ালা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: মনির হোসেন, হাজী আব্দুল কাদের খাঁন, হাজী মো: হোসেন খান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল হালিম, মিক সোয়েটারের এমডি মো: মান্নান, এমডি এস আরপি মো: শান্ত ইসলাম প্রমুখ। ওয়াজ মাহফিলে মুসলীম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ভারতে মুসলমানদের নির্যাতন বন্ধের দাবী জানান। বক্তারা আরো বলেন, কোন মতেই মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেয়া হবে না।