আপডেট: মার্চ ৬, ২০২০

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি /// মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও জিটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি মো: মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়ায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুরে মহিপুর থানা প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মহিপুর থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় কলপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ মিন্টু, সাংবাদিক মেজবাহ মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা হামলার নিন্দা জানিয়ে অচিরেই সন্ত্রাসী সোহাগ আকনসহ হামলাকারী কালাবাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে মহিপুর থানার সকল সফলতার নিউজ বর্জনের ঘোষনা দেয়।
এবিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকের সাথে কথা বলতে রাজি না হলেও তিনি সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রæয়ারী সন্ধ্যায় মহিপুর আম বাগান এলাকায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিক মনির ও তার সন্তানের উপর হামলা চালায় বহুল আলোচিত পর্যটক নির্যাতন মামলার প্রধান আসামী সোহাগ আকন, রেজাউল আকনসহ কালবাহীনির সদস্যরা।