১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ

আপডেট: মার্চ ৭, ২০২০

  • Facebook Share
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ

এস.এ. সাজু, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ তাপসী চক্রবর্তী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করেছে। ৭ মার্চের এ ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ।’ শনিবার (৭ মার্চ) কলেজ অডিটরিয়ামে ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্বনাথ সরকারি কলেজে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা তিনি বলেন, নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, বাঙ্গালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মহান নেতা যার সাহসী ও আপসহীন নেতৃত্বে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি তিনি শেখ মুজিবুর রহমান।

বিশ্বনাথ সরকারি কলেজে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদেরও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।

অধ্যাপক বনানী চক্রবর্তী -র উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক এনামুল হক, গোলাম মোস্তাফা, রশিদ কান্তি দাস, মোঃ শাহাদাত হোসেন, উম্মে শেফা, মোঃ সুহাদউজ্জামান চৌধুরী, সঞ্জিত কুমার সাহা রায়, মোঃ শরীফ উদ্দিন, শিপা চক্রবর্তী, অঞ্জু আচার্য্য, শিরিন আক্তার, মোশারফ হোসেন, মাহমুদা বেগম প্রমুখ।