২৯, আগস্ট, ২০২০, শনিবার | | ১০ মুহররম ১৪৪২

চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : রাজিব দাশ

আপডেট: মার্চ ৭, ২০২০

  • Facebook Share
চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : রাজিব দাশ


প্রবাসী ডেস্কঃ ভোট আপনাদের একটি নিজস্ব আমানত। বিংশ শতাব্দীর নানাবিধ প্রযুক্তির ভিড়ে আপনারা আজকাল খুবই সচেতন। তাই আপনাদের সেই সচেতনতা ও সুদুরপ্রসারী বিবেচনার প্রতি শ্রদ্ধা রেখে অনুরোধ করবো যে আগামী   ২৯শে মার্চ আপনি আপনার ব্যক্তিগত মতামত টি ভোটের মাধ্যমে প্রয়োগ করে সঠিক প্রার্থী নির্বাচন করুন। আধুনিক ও সচল চট্টগ্রাম গড়ে তুলতে হলে নৌকা অত্যাবশ্যক, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাল্টা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রাজিব দাশ। 
রাজিব দাশ বলেন, সুন্দর, আধুনিক, সচল, গতিময় চট্টগ্রাম গড়তে নৌকার কোনো বিকল্প নেই। আধুনিক, সুন্দর, সচল, গতিময় চট্টগ্রাম গড়তে আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কারণ উন্নয়নের জন্য নৌকার কোনো বিকল্প নেই। যতই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে, ততই নৌকার গণজোয়ার বইছে। প্রত্যেক মানুষের একটাই কথা উন্নয়নের স্বার্থে নৌকার কোন বিকল্প নেই। তাই আপনার মহামূল্যবান ভোটটি হোক স্বাধীনতার পক্ষে, দেশ ও জাতির কল্যানার্থে দেশরত্ন শেখ হাসিনার নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ভাই’কে এই বন্দর নগরী চট্টগ্রামকে পরিপূর্ণ করে গড়ার সুযোগ দিন। সুস্থ, সচল ও আধুনিক চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আপনার মূল্যবান ভোটটি হোক নৌকা মার্কায়। মনে রাখবেন, নৌকার বিকল্প শুধুই নৌকা। মুজিববর্ষে প্রবাসে ও দেশবাসীকে মুজিববর্ষ ২০২০ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজিব দাশ, তিনি বলেন, ২০২০ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। কেননা ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হবে তাই  স্বাধীনতার পক্ষের শক্তিকে চসিক নির্বাচনে জয়যুক্ত করতে জনগনের রায় আহ্বান করেন। 
”জয় বাংলা জয় বঙ্গবন্ধুবাংলাদেশ চিরজীবী হউক।”