২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সংসদসদস্য অধ্যক্ষ মুহিব মতবিনিময় করলেন কলাপাড়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে

আপডেট: মার্চ ১২, ২০২০

  • Facebook Share
সংসদসদস্য অধ্যক্ষ মুহিব মতবিনিময় করলেন কলাপাড়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় কর্মরত সকল গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-০৪ আসনের সংসদসদস্য আলহাজ¦ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। আজ বৃহষ্পতিবার শেষ বিকেলে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ড. মো. শহীদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ নাসীর উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মহসীন পারভেজ, নেছার উদ্দিন আহম্মেদ টিপু, সদস্য জসীম পারভেজ, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি সাইফুল ইসলাম রয়েল, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজন মৃধা প্রমুখ।

এসময় সংসদসদস্য অধ্যক্ষ মুহিব তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, সংবাদ কর্মীদের কলমের লিখনির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা আমরা জানতে পারি। আমরা জন প্রতিনিধিরা যদি ভালো কাজ করি আপনারা সেটা গনমাধ্যমে তুলে ধরেন, তেমনি ভাবে আমরা যদি ভুল কাজ করে থাকি সেটাও আপনারা তুলে ধরবেন। তবে সেটা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে ভাল হয়। তিনি আরো বলেন, আমি ফেরেস্তা নই যে আমার ভুল হতেই পারে। আমার ভুল হলে সাথে সাথে আমাকে বলবেন। আমি আপনাদের বাইরে নই, আমি এ এলাকার সন্তান, আপনাদের পাশে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। এছাড়াও সংমদসদস্য আওয়ামীরীগ’র উন্নয়ন চিত্র তুলে ধরতে সাংবাদকর্মীদের অনুরোধ জানান।

এসময় কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিপুল কুমার মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জনসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।