২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

লালমরিহাটে ঘাতক ট্রাক কেরে নিলো মটর সাইকেল আরোহীর প্রাণ

আপডেট: জানুয়ারি ১, ২০১৯

  • Facebook Share
লালমরিহাটে ঘাতক ট্রাক কেরে নিলো মটর সাইকেল আরোহীর প্রাণ

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি : লালমরিহাট হাতীবান্ধা উপজেলায় আজ মঙ্গলবার সকালে আমতলা নামক বাজারে সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা যায়, লালমনিরহাট থেকে বুড়িমাড়ী গামী দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক হতে আসা মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। নিহত ব্যক্তি হাতীবান্ধা উপজেলা প্রাইম ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহিন সাহেদ (৪০) । তার গ্রামের বাড়ী জয়পুরহাটের চকগোপাল গ্রামে বলে নিশ্চিত করেছে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক।

পরে ট্রাকটিকে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ আটক করেছে।