৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

ঝিনাইদহের সাধুহাটিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট: মার্চ ১৫, ২০২০

  • Facebook Share
ঝিনাইদহের সাধুহাটিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদরের সাধুহাটির বোড়ায় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা গেছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদরের সাধুহাটি ইউনিয়নের বোড়া নামক স্থানে আব্দুল খালেক (৭০) অসাবধানতা অবস্থায় রাস্তা পার হতে গেলে একটি ট্রাকে এসে ধাক্কা দিলে ছিটকে গিয়ে পড়ে। সেখান থেকে তাকে সাধারণ জনতা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আঃ খালেকের মৃত্যু হয়। নিহত আব্দুল খালেক সাধুহাটি ইউনিয়নের বোড়া গ্রামের মৃত্যু বাবুর আলীর ছেলে।এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান বলেন আব্দুল খালেক নামের একজন অসাবধানতা অবস্থায় রাস্তা পার হতে গেলে ট্রাক চাপায় নিহত হয়।আমরা ট্রাকটিকে আটক করেছি।