আপডেট: ডিসেম্বর ১২, ২০১৮

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, (ঝালকাঠি প্রতিনিধি):বুধবার বিকালে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু। ঝালকাঠি জেলা শহরের রোনালসে রোডে শিল্পমন্ত্রীর স্থানীয় বাস ভবন এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করে খোজ খবর নেন এবং
তার পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন।এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০১৪ সালের মত বিএনপি জোট সন্ত্রাসী কার্যকলাপ করে নির্বাচন বিমুখতা বা নির্বাচন বানলচাল করতে চাইছে কীনা সেদিকে সবার সজাগ থাকতে হবে। গত ১০ বছরের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আগামীতে দক্ষিনাঞ্চল হবে দেশের বানিজ্যিক কেন্দ্র। বেকারত্বের অভিশাপ থেকে এ অঞ্চলের মানুষ মুক্তি পাবে।
এ ছাড়া মন্ত্রী আনুষ্ঠানিক প্রচারনার প্রথমদিন রাতে শহরের লঞ্চঘাটে উঠোন বৈঠকসহ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন।