২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

  • Facebook Share
বর্ণাঢ্য আয়োজনে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে জাতীয় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার ১২ অক্টোবর ২০১৯, শ্রমিকলীগের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ,নাগরপুর উপজেলা শাখা  এক আনন্দ র‍্যালির আয়োজন করে।র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়  শ্রমিকলীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এবং আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নাগরপুর অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আনিসুজ্জামান তুহিন প্রমুখ।