২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অসহায় ৫০০ পরিবার খাদ্য সামগ্রী উপহার পেলেন ফয়েজ

আপডেট: মে ৩, ২০২০

  • Facebook Share
নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অসহায় ৫০০ পরিবার খাদ্য সামগ্রী উপহার পেলেন ফয়েজ

আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি::  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠান টি স্থাপিত হয় ১৯৬৩ সালে. উপহার সামগ্রী বিতরণ করেন, ধাপে ধাপে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ ৩ মে রোজ রবিবার সকাল ৯ ঘটিকায় থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার টরকী, ইসলামাবাদ, শিবপুর, নন্দলালপুর, সাতবাড়িয়া, সুজাতপুর, বালুচর ও তিতারকান্দি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়া হয়। ২০০৪ সালের ব্যাচের উদ্যোগে ১৭০টি অসহায় ও গরীব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।– উপহার সামগ্রী গুলো হলো- চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, সাবান ১টি, চিনি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ~ ২০০৯ সালের ব্যাচের উদ্যোগে ১০২ টি  গরীব ও অসহায়  ১০২ পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।– উপহার সামগ্রী গুলো হলো- চাউল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম,  আটা ২ কেজি, পেঁয়াজ ১ কেজি ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ~ ২০১০ সালের ব্যাচের উদ্যোগে ১২৫ টি গরীব ও অসহায় ১২৫ টি পরিবারের মাঝে উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেন।– উপহার সামগ্রী গুলো হলো চাউল ৫ কেজি, মুসরির ডাল ১ কেজি, আটা ২ কেজি, পেঁয়াজ ১ কেজি পরিমাণ সামগ্রী পৌঁছে দেন।~ ২০১১ সালের ব্যাচের উদ্যোগে ৯০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।– উপহার সামগ্রী গুলো হলো চাউল ৫ কেজি, তৈল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, মুসরির ডাল ৫০০ গ্রাম পরিমাণ।২০১১ সালের ছাত্র-ছাত্রী জানান আমরা এই অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পেড়ে নিজেদের কে অনেক সাফল্য ময় মনে করছি।