আপডেট: জুলাই ১৭, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া “বানিজ্য মেলা ”
ঈদ-উল-আযহা-২০১৯ এর পর আয়োজন করার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারক লিপী
প্রদান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি নীলফামারী জেলা শাখা । গতকাল
মঙ্গলবার (১৬ জুলাই) নীলফামারী জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক
আতিয়ার রহমানের নেতৃত্বে দোকান মালিক সমিতির সদস্যদের উপস্থিতিতে জেলা
প্রাশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। দোকান মালিক সমিতির সমিতির
সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানায় স্মারক লিপিটির অনুলিপি বিভিন্ন
প্রশাসনিক দপ্পরেও পাঠানো হয়। তার মধ্যে স্মারক লিপিটির অনুলিপি সংসদ
সদস্য নীলফামারী ২ আসনের এমপি আসাদুজ্জামান নুর, সচিব বানিজ্য
মন্ত্রানলয়, বিভাগীয় কমিশনার রংপুর, চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী,
পুলিশ সুপার নীলফামারী, সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, সদর
উপজেলা চেয়ারম্যান , চেম্বার অফ কমার্স, নীলফামারী জেলা রির্পোটারস
ইউনিটি ও নীলফামারী প্রেস ক্লাবে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, “ আগামি
১২ই আগস্ট পবিত্র ঈদ-উল-আযহা । ঈদের আর হাতেগোনা কয়েকদিন বাকি । আর
বানিজ্য মেলাটি নীলফামারী জেলা প্রানকেন্দ্র ও আশে পাশের সবকটি মার্কেটের
মাঝে আয়োজিত হবে। যার ফলে স্থানীয় দোকান মালিকরা ক্ষতিগ্রস্থ হবে। তাই
আমরা মেলাটি ঈদের পর করার জন্য দোর দাবি জানাচ্ছি।”