আপডেট: মে ৯, ২০২০

আপডেট:

ভোলা প্রতিনিধিঃ- মোঃ- জাফর ইসলামঃ-০৮ মে রোজ শুক্রবার রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত বাদশা ওরফে আবুল বাশার শিকদার ভোলা সদর থানার পুর্ব ইলিশা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে। তার স্থায়ী ঠিকানা ভোলা সদরের চর আনন্দ গ্রামে। দক্ষিন রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল। আজ শনিবার (০৯ মে) র্যাব-৮ সদর দপ্তর থেকে দেয়া এক ই-মেইল বার্তায় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়