আপডেট: জুন ৪, ২০২০

আপডেট:

ঢাকা কলেজ প্রতিনিধি
বিশ্বজুড়ে যখন অজানা অদেখা মরণঘাতী ভাইরাসের ছড়াছড়ি আর তখন বসে নেই সংবাদকর্মীরা । মরণঘাতী ভাইরাসকে উপেক্ষা করে কাজ করে যাচ্ছে নিয়মিত। আর এতে আক্রান্তও হয়ে পরছেন অনেকে।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সহ সভাপতি ও সময় টিভির নিজস্ব প্রতিবেদক কেফায়েত শাকিলও আক্রান্ত হয়েছেন এই মহামারী ভাইরাসে।
তিনি জানিয়েছেন তার বাস্তব অভিজ্ঞতার কথা, ঘরে বসে দিন যাপন করছেন আর চেষ্টা করছেন চিন্তামুক্ত থাকবার। তিনি বলেন এই দুঃসময়ে চিন্তামুক্ত থাকাই হচ্ছে করোনার মহাঔষধ।
তিনি এটিও বলেন,আতঙ্ক নয়, কিছু ঘরোয়া চিকিৎসায়ই কাটিয়ে উঠতে পারে করোনা, তবে ক্রিটিক্যাল রোগীদের বেলায় ভিন্ন। তবে তার জন্য প্রয়োজন প্রিয়জনদের সমর্থন।