আপডেট: মে ১২, ২০২০

আপডেট:

মহামারি করোনার ব্যাপক বিস্তারে সারাদেশের ন্যায় বিপর্যস্ত নরসিংদী জেলার দরিদ্র মানুষেরাও । দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের জীবিকার প্রশ্নে জীবন বাঁচানো অনেকটা চ্যালেঞ্জের। এই মহাদুর্যোগ মোকাবিলা তাদের কাছে অসম্ভবও বটে। এমন পরিস্থিতিতে অবর্ণনীয় অসহায়ত্ব আর দুশ্চিন্তার সাগরে হিজড়া জনগোষ্ঠীও । হিজরা জনগোষ্ঠী থেকে শুরু করে নরসিংদী জেলার এসব অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন তামান্না নুসরাত বুবলী এমপি।
তামান্না নুসরাত বুবলীর পক্ষ থেকে নরসিংদীর বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অসহায় অস্বচ্ছল মানুষ ও বিধবা মহিলাদের হাতে চাল,ডাল,আলু,পেয়াজ, সাবান,মাস্ক,নগদ টাকা সমন্বয়ে একটি করে প্যাকেট এবং বিভিন্ন রাস্তায় ঘুরে অটো রিক্সা চালকদের নগদ টাকা দেওয়া হয় ৷ এছাড়া এমপি তামান্না নুসরাত বুবলীর নির্দেশে নরসিংদীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ঘুরে জীবাণু নাশক স্প্রে করা হয় পাশাপাশি বিভিন্ন মসজিদে স্যানিটাইজার,সাবান বিতরন করা হয় ।
এদিকে নরসিংদীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে খাদ্য অভাবে পরা হিজরা (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করে এক অনবদ্য নজির স্থাপন করেছেন তামান্না নুসরাত বুবলী।
তামান্না নুসরাত বুবলী বলেন, করোনার কারণে খাদ্য অভাবে পরা সমাজের প্রতিটি লোককে আমার সামর্থ অনুয়ায়ী উপকার করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের সমাজে প্রতিবন্ধী ও হিজরা (তৃতীয় লিঙ্গের হিজড়া) দের খবর অনেকে রাখেনা। আমি চেষ্টা করেছি সেসব মানুষের পাশে দাঁড়াতে। তিনি বলেন হিজড়াদের প্রতি আমার এই মানবিক সহায়তা অব্যাহত থাকবেই।
হিজড়াদের সহায়তা করায় প্রশংসার সাগরে ভাসছেন এই সংসদ সদস্য। সহায়তা পাওয়া হিজড়া জনগোষ্ঠীরা এমপি বুবলীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। ( হিজড়া)তৃতীয় লিঙ্গের ১১ জন এই প্রতিবেদক কে বলেন বুবলী আপু আমাদের বাঁচার শেষ আশ্রয় স্থল, তিনি সব সময়ই আমাদের খোঁজ খবর রাখেন, আমাদেরকে সহায়তাও করেছেন।
এদিকে এমপি বুবলীর এসব মানবিক কার্যক্রমে খুশি নরসিংদী বাসী। খোঁজ নিয়ে জানা যায় শুধু করোনা মহামারীতেই নয়, নরসিংদী বাসীর প্রত্যেকটি বিপদ আপদে রাত দিন জনগনের জন্য কাজ করে যাচ্ছেন এই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
নরসিংদী জেলা আওয়ামী লীগের এক নেতা দৈনিক সময়ের কন্ঠ কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি বুবলী সবসময়ই জনগনের জন্য কাজ করে যাচ্ছেন।