২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

খুলনার পাইকগাছায় নবলোকের হাইজিন কিট বিতরণ

আপডেট: মে ১৭, ২০২০

  • Facebook Share
খুলনার পাইকগাছায় নবলোকের হাইজিন কিট বিতরণ


আঃ র‌হিম, কয়রা-পাইকগাছাঃ পাইকগাছায় করোনা সংক্রমণ প্রতিরোধে পৌরসভার সহযোগিতায় নবলোক কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের সাড়ে ৪ শ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়।
 প্রথমে ৩ নং ওয়ার্ডে ও পরবর্তীতে ৪নং ওয়ার্ডে হাইজিন কিট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।