আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৮

আপডেট:
অমিত কুমার বড়ুয়াঃ আজ ১৮ই ডিসেম্বর অান্তর্জাতিক অভিবাসী দিবস।প্রতি বছর ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভূক্ত দেশে পালিত হয়ে আসছে।জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। ১৮ ডিসেম্বর, ১৯৯০ সালে সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চু্ক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।
সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে অান্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ দাউদুল ইসলাম,জেলা প্রশাসক,বান্দরবান পার্বত্য জেলা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবুল কালাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বান্দরবান পার্বত্য জেলা।