২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

ভোলায় চরের ৩ লক্ষ বাসিন্দাকে নিরাপদে আনার কাজ করছে জেলা প্রশাসন

আপডেট: মে ১৯, ২০২০

  • Facebook Share
ভোলায় চরের ৩ লক্ষ বাসিন্দাকে নিরাপদে আনার কাজ করছে জেলা প্রশাসন

ভোলা প্রতিনিধিঃ-মোঃ-জাফর ইসলামঃ-ঘূর্নিঝড় আমফান মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসাবে ভোলার ২১ চরের ৩ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের মাধ্যমে নৌ বাহিনী, নৌ পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শুরু হয়। একই সাথে সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়া মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য অতিরিক্ত ৪০০টিসহ সর্বমোট ১১০৪টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে।ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান,  ঘূর্নিঝড়ের সাবাইকে সতর্ক করার পাশাপাশি নিরাপদে আসতে সিপিপি ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী  উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেছেন।এছাড়াও আশ্রয় কেন্দ্রে মানুষদের জন্য ৩ বেলা খাবারের ব্যবস্থা ছাড়াও নগদ টাকা, শুকনো খাবার ও শিশু খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
ঘূর্নিঝড়ের আগে, ঘূর্নিঝড়কারীন সময় ও ঘূর্নিঝড় পরবর্তী এ তিনটি দাফে কাজ করার জন্য  সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।