২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

মৌলভীবাজারে মশক নিধন ঔষধের গন্ধে ১১ শিক্ষার্থি অসুস্থ

আপডেট: আগস্ট ৩, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে মশক নিধন ঔষধের গন্ধে ১১ শিক্ষার্থি অসুস্থ

 মোঃ জাকির হোসেন।  বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার।মৌলভীবাজার মশক নিধন স্প্রের গন্ধে মৌলভীবাজার দি ফ্লাওয়ার কে.জি এন্ড হাইস্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালে। এর মধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
শনিবার (৩ আগস্ট)  দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে এই ঘটনা ঘটে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক সূত্রে জানা যায়, দুপুরে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলে ক্লাস চলছিল। ওই সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মাশার ঔষধ স্প্রে করা হয়। এর সময়  কিছু পর অসুস্থ হলে এম্ব্যুলেন্স করে আহত হাসপাতালে পাঠানো হয়।
আহত ছাত্রীরা হলেন, এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, শাহরিয়ার সাদি, প্রজ্ঞা চৌধুরী, সৈয়দা ফাহিমা, সৈয়দা লাবিবা আহমদ।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রত্ম দ্বিপ বিশ্বাস বলেন, “কারো আগে থেকে শ্বাসকষ্ট থাকলে এই রকম সমস্যা বেশী হতে পারে। বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। সবাই শঙ্কামুক্ত রয়েছেন। এ পর্য ১১ জন শিক্ষার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন স্প্রে করার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আমরা এম্বেুলেন্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাই। এই ঘটনা জানাজানি হলে অভিভাবকরা হাসপাতালে ভীড় জমান।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যাই। আগামীতে স্কুল ছুটির পর স্কুলের ক্যাম্পাসে মশক নিধনের স্প্রে দেয়া হবে।