আপডেট: মে ২০, ২০২০

আপডেট:

ভোলা প্রতিনিধিঃ-মোঃ-জাফর ইসলামঃ-ভোলা জেলার তরুন ছাএলীগ নেতা আজিজ মেহেরাব মোল্লা মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউনিয়নে ও তুলাতুলি বেড়িবাঁধ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘূর্ণিঝড় আম্ফান বিষয়ে মাইকিং করে সবাইকে সচেতন করেন। তিনি বলেন ঝড় তুফান হলে নিকটতম আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করেন এবং অতি প্রয়োজনে ৯৯৯ কল করুন। করোনার এই মহামারির দূর্যোগে ভিতর ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় ভোলা জেলার ছাএলীগ কর্মীরা নিরলস ভাবে কাজ করছে এবং তারা ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ছাত্রলীগ নেতা আজিজ মেহরাব মোল্লা বলেন আমরা জেলা ছাত্রলীগে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল – নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ও ভোলা জেলা ছাএলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ অনুসরণ করেই ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় কাজ করে যাচ্ছি। তিনি বলেন বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি দূর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিচিত। দক্ষিনে রয়েছে বঙ্গোপসাগর যার ফলে বাংলাদেশের প্রতি বছরই জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগ বাংলাদেশে আঘাত আনে যার ফলে ভোলা দ্বীপের চর অঞ্চলের লোক বেশি ক্ষতি গ্রস্ত হয়ে থাকে। তিনি আরো বলেন দূর্যোগ কালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে স্হানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ভোলা জেলার ছাএলীগ নেতারা ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াঁবে। তিনি বলেন ইনশাআল্লাহ আমরা করোনা কভিড ১৯ মোকাবেলা করে জয়লাভ করবো এবং তার আগেই বর্তমান পরিস্হিতি ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় করে এগিয়ে যাবো।