আপডেট: মার্চ ৪, ২০২০

আপডেট:

এ এম আব্দুল ওয়াদুদ(শেরপুর প্রতিনিধি)/// মুজিব বর্ষ উপলক্ষে শেরপুর জেলায় ১০০জন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগের আওতায় ক্বওমী মাদ্রাসার ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণপ্রকল্পের ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে ৪ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালাসম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধনকরেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনিমাদ্রাসার ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণেরবিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুবই ভালোউদ্যোগ।যা মাদ্রাসা ছাত্রদের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। মাদ্রাসার ছাত্ররা শুধু ইমামতি বা শিক্ষকতা ছাড়াও যাতে প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারেন-এটিই এ প্রকল্পের উদ্দেশ্য। এজন্য জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবেন বলে ঘোষনা করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’রসভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনাকরেন প্রকল্পের প্রশিক্ষক হাফেজ মাওলা মোঃ মিনহাজউদ্দিন।অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মান্যবর জেলা প্রশাসক আনার কলি মাহবুব,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়ামাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ,শিক্ষা সচিব মাওলানা মোঃ হযরত আলী, প্রেসক্লাবসভাপতি শরিফুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আলসাফিন, আইসিটি মন্ত্রণালয়ের আইটি প্রোগ্রামারউম্মে মারজিয়াসহ বিভিন্ন মাদ্রাসারশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে চারটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।কোর্স সমূহ হচ্ছে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এ প্রশিক্ষণে বিভিন্ন মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।